Sunday, April 26, 2026

লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

Date:

Share post:

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি জানা গিয়েছে, সেখানে আজ, রবিবার প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ এখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যেখানে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দিতে পারেন তিনি।

তারপর রাতেই দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ এরপর টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে রিচমণ্ড হিলে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে। ৩১ তারিখ দার্জিলিং থেকে ফের শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল তাঁর কলকাতায় ফেরার কথা।

পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা বা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর৷

পুরসভায় পাহাড়ে অজয় এডওয়ার্ডস-এর হামরো পার্টির উত্থানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ যেখানে বিজেপি অনেকটাই চাপে। অসমর্থিত সূত্রের খবর, অজয় এডওয়ার্ডস-এর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...