Wednesday, June 24, 2026

MS Dhoni: আইপিএল শুরু হতেই রেকর্ড গড়লেন ধোনি, টপকে গেলেন সচিন-দ্রাবিড়কে

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে আইপিএল( IPL)। গত শনিবার আইপিএলের প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম‍্যাচেই খেলতে নেমে এক অনন‍্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে অর্ধশতরান করেন তিনি। আর অর্ধশতরান করতেই রেকর্ড গড়লেন ধোনি। সব থেকে বেশি বয়সে অর্ধশতরান করার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। কেকেআরের বিরুদ্ধে শতরান করতেই ধোনির ব্যাট থেকে আইপিএলে এল তিন বছর পরে অর্ধশতরান। শেষ বার ২০১৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

গত শনিবার আইপিএলের ইতিহাসে সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর ২৬২ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের দখলে। ২০১৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ বছর ৩৬২ দিনের মাথায় অর্ধশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেই বছরই অবশ্য তাঁর রেকর্ড ভাঙেন রাহুল দ্রাবিড়। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪০ বছর ১১৬ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন তিনি। আর গত শনিবার সবার রেকর্ড ভেঙে দিলেন ধোনি।

আরও পড়ুন:KKR: জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...