Saturday, June 20, 2026

প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীর বিধানসভার ঘরে কে বসবেন? জমা পড়েছে ৪ মন্ত্রীর আবেদনপত্র

Date:

Share post:

প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। বিধানসভায় (West Bengal Legislative Assembly) তাঁর জন্য বরাদ্দ ঘর  এখনও ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু সেই ঘরে বসবেন কে? সূত্রের খবর, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ঘরটি পেতে চার জন মন্ত্রী আবেদন করেছেন। তবে ওই ঘরটি কাকে দেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘরের লাগোয়া শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর তার পরের ঘরেই বসতেন সুব্রত মুখোপাধ্যায়। বর্তমানে বিধানসভায় একতলায় এখন দু’টি ঘর ফাঁকা রয়েছছ। একটি প্রয়াত প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রীর, অন্যটি প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর। গতবছর নভেম্বরে মন্ত্রিসভা থেকে অমিত মিত্র পদত্যাগ করায় তাঁর ঘরটিও ফাঁকা।

আরও পড়ুন: হাল ছাড়ছে না ঘাসফুল শিবির, এবার গোয়ায় পঞ্চায়েত ভোটে লড়বে তৃণমূল

জানা গিয়েছে, কে কোন ঘর পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, বাজেট অধিবেশন শেষ হবে আগামী সোমবার। তারপর ফের বিধানসভার (West Bengal Legislative Assembly) অধিবেশন বসতে পারে আগামী জুন-জুলাই মাসে। তাই সেই অধিবেশনের আগেই ঘর বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন বিধানসভার অধ্যক্ষ।



Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...