Monday, March 23, 2026

ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

১) আজ, রবিবার উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল তাঁর ফেরার কথা।

২) ফের বাড়ল জ্বালানির দাম। রবিবার কলকাতায় পেট্রলের লিটারপিছু ৫২ পয়সা বেড়ে হচ্ছে ১০৮.৫৩ টাকা। ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হয়েছে ৯৩.৫৭ টাকা।

৩) পেট্রোল-ডিজেলের পর ৮০০ জীবনদায়ী ঔষধ এর দামেও আগুন। উচ্চরক্তচাপ, রক্তাল্পতা, সংক্রমণ, হৃদরোগ, ত্বকের অসুখের মত রোগের ওষুধের দাম অনেকটাই বাড়ছে।

আরও পড়ুন: লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

৪) এবার কেন্দ্রকে হুমকি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। বললেন, “রাজ্যের অধিকার রক্ষা আমার কাছে প্রথম কর্তব্য। কেন্দ্র টাকা না দিলে ছিনিয়ে নিতে হবে। তাতেও কাজ না হলে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হবে।”

৫) একাধিক ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের মোকাবিলায় কড়া পদক্ষেপ নবান্নর। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দুদিন কোন কর্মী গরহাজির থাকলে কাটা যাবে তার বেতন।

৬) ভিড় সামলাতে এবার আরো বাড়ছে দক্ষিণেশ্বর- কবি সুভাষ মেট্রো সংখ্যা। ২৮ মার্চ থেকে সপ্তাহে ৬ দিন সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দক্ষিনেশ্বর থেকে প্রথম মেট্রো মিলবে সকাল সাতটায়। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে।




Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...