Saturday, June 27, 2026

Buddhadeb-Salim: রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সেলিম

Date:

Share post:

সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার দশদিনের মাথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাড়িতে গেলেন মহম্মদ সেলিম (Mohammed Salim)।

রবিবার সন্ধেয় রাজ্য সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিট থেকে সেখানে যান মহম্মদ সেলিম। সন্ধ্যে ৭টা নাগাদ সেখানে পৌঁছন মহম্মদ তিনি। প্রায় ঘণ্টাখানেক পাম এভিনিউতে বুদ্ধবাবুর বাড়িতে ছিলেন তিনি। সিপিএম সূত্রে খবর, রাজ্য সম্মেলনে কী হয়েছে, এবং আগামী পার্টি কংগ্রেসের ব্যাপারে দুজনের আলোচনা হয়েছে। বুদ্ধবাবুর বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই ফিরে যান তিনি।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ সিপিএমের রাজ্য সম্মেলনের শেষ দিনে দলের রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন মহম্মদ সেলিম। সিপিএমের অন্দরে বুদ্ধবাবুর কাছের মানুষ বলেই পরিচিত সেলিম। তাই রাজ্য সম্পাদক পদে দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর বুদ্ধদেববাবুর কাছে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।পরে অবশ্য সেলিম জানান, ‘‘আমি মাঝেমধ্যে বুদ্ধদার বাড়িতে যাই। সে ভাবেই আজও গিয়েছিলাম। আমি কিন্তু কাউকে জানিয়ে যাইনি।’’

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...