Saturday, June 27, 2026

Bihar: মুখ্যমন্ত্রী নিরাপত্তায় গলদ! নিজের গড়েই আক্রান্ত নীতীশ কুমার

Date:

Share post:

প্রশ্নের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নিরাপত্তা। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আক্রান্ত হন নীতিশ কুমার। যদিও তার চোট লাগেনি। তড়িঘড়ি  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ওই যুবক মানসিক ভাবে সুস্থ নন বলে অনুমান। কিন্তু মুখ্যমন্ত্রীর এত কাছে গিয়ে কোনও ব্যক্তি কী করে তাঁকে লক্ষ্য করে ঘুঁষি চালাতে পারে! তা নিয়ে প্রশ্ন উঠছে।

রবিবার, বখতিয়ারপুরের একটি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ঝাজির মূর্তিতে মালা দিতে জান বিহারের মুখ্যমন্ত্রী। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন অনেকে। লোকজন তাঁকে দেখে স্লোগান দিতে থাকেন। নীতিশ কুমার গাড়িতে থেকে নেমে স্থানীয়দের সঙ্গে দেখা করেন। তারপর মঞ্চে ওঠেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার সময় দর্শকাসন থেকে ওই ব্যক্তি দ্রুতগতিতে ছুটে আসেন। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ঘুঁষি চালান।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরে ফেলে। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- Buddhadeb-Salim: রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সেলিম

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...