Saturday, June 27, 2026

PVR-INOX : এক হয়ে গেল পিভিআর-আইনক্স, এবার সিনেমা দেখুন নতুন ভাবে

Date:

Share post:

কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই এবার সেই সবটাই সত্যি হল।২৭ মার্চ রবিবার এক হয়ে গেল পিভিআর (PVR) এবং আইনক্স (Inox)।

এখন সিনেমা (Cinema) দেখা মানেই মাল্টিপ্লেক্স(multiplex) প্রথম পছন্দ সিনে প্রেমীদের। দর্শকদের আরও ভালো পরিষেবা দিতে এবার সংযুক্তকরণ দুই বড় কোম্পানির। রবিবার দুই কোম্পানির বোর্ড মিটিংয়ের পরই ঘোষণা করা হয় নতুন কোম্পানির নাম । যেহেতু পিভিআর  আর আইনক্স মিলে গেছে তাই নতুন নাম পিভিআর আইনক্স লিমিটেড(PVR Inox Limited)। আগামীতে এই কোম্পানির অন্তর্গত যে নতুন সিনেমা হল খোলা হবে, তার নাম হবে পিভিআর আইনক্স – এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কিন্তু কিসের ভিত্তিতে এই সংযুক্তকরন আর সিনেমা জগতকেই বা কতটা সমৃদ্ধ করবে এই ব্যবসায়িক সিদ্ধান্ত। এই বিষয়ে জানা যাচ্ছে যেহেতু দুই কোম্পানি আলাদা আলাদা ভাবে যথেষ্ট সফল ও মানুষের পছন্দের তালিকায় স্থান পেয়েছে, তাই এবার একসাথে এক ছাদের নিচে আরও বেশি করে মানুষের মনোরঞ্জনের কথা মাথায় নিয়ে কাজ করবে নতুন কোম্পানি।

চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের (PVR Inox Limited) শেয়ারের অনুপাতের হিসেব হবে, আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার  ৩।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্তিকরণের এখনও বেশ কিছু ধাপ বাকি রয়েছে। সেবি এবং আরও কিছু সংস্থার অনুমতি প্রয়োজন রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত কাজগুলো শেষ করার প্রক্রিয়া চলছে। নতুন কোম্পানির যে বোর্ড গঠন করা হবে তাতে ১০জন সদস্য থাকবেন। যার ৫ জন থাকবেন পিভিআর থেকে আর ৫ জন থাকবেন আইনক্স থেকে।

ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস সার্ভিস

শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকবেন বলেই সূত্রের খবর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...