Friday, June 26, 2026

উত্তর মেসিডোনিয়াকে সমীহ করছে পর্তুগাল

Date:

Share post:

মঙ্গলবার রাতের ম্যাচটাই ঠিক করে দেবে, কাতার বিশ্বকাপ রোনাল্ডো-হীন হবে কি না! ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে বিশ্বকাপের প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি পতুর্গাল। জিতলেই বিশ্বকাপের মুলপর্বে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু হারলে সব শেষ। কাগজে-কলমে পিছিয়ে থাকা উত্তর মেসিডোনিয়া কিন্তু ইতিমধ্যেই বড় চমক দিয়েছে ইউরোজয়ী ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে। রোনাল্ডোদেরও যে তারা কঠিন পরীক্ষার মুখে ফেলবে, সেটা আগাম আন্দাজ করাই যায়।

অন্যদিকে, আগের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগিজ শিবিরকে। কোভিড মুক্ত হয়ে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজেও। তুরস্ক ম্যাচে গোল পাননি। তবে উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন জাতীয় দলের জার্সিতে ১১৫ গোল করে ফেলা পর্তুগিজ মহাতারকা।

তবে আত্মবিশ্বাস থাকলেও তুলনামূলক ভাবে দুর্ল প্রতিপক্ষ নিয়ে আত্মতুষ্টির ছিঁটেফোটাও নেই রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের মধ্যে। মিডফিল্ডার জোয়াও মৌতিনহো কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘মিথ্যা বলব না, আমরা ভেবেছিলাম ইতালির সঙ্গে এই ম্যাচটা খেলতে হবে। কিন্তু উত্তর মেসিডোনিয়া আমাদের চমকে দিল। তাই ওদের হাল্কা ভাবে নেওয়া প্রশ্নই ওঠে না।’’ ম্যাঞ্চেস্টার সিটি তারকা তথা পর্তুগিজ ফরোয়ার্ড বের্নাডো সিলভার মন্তব্য, ‘‘উত্তর মেসিডোনিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। জার্মানি ও ইতালির মতো দলকে হারিয়েছে ওরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...