Friday, June 26, 2026

Salman Khan : ‘কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় এবার পঞ্চমুখ ভাইজান সলমনও

Date:

Share post:

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসায় এবার সলমন খানও। এর আগে বলিউডের আরো দুই সুপারস্টার অক্ষয় কুমার এবং আমির খানও ‘কাশ্মীর ফাইলস’-এর ভূয়শী প্রশংসা করেছিলেন । তবে ওই দুই তারকার মতো ভাইজান প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি । বলিউড সূত্রে খবর তিনি অন্যতম অভিনেতা অনুপম খেরকে ফোন করে তার কাজের তারিফ এবং ছবির প্রশংসা করেছেন। এই ফোনের ব্যাপারে যদিও সলমন নিজে কিছু বলেননি। অনুপম খের সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। বস্তুত সলমনের প্রশংসাসূচক ফোন পেয়ে অনুপম খের অত্যন্ত আবেগমথিত হয়ে পড়েন। এভাবে বলিউড জুড়ে তার কাজের প্রশংসায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই প্রবীণ শিল্পী।

 

এর আগে অক্ষয় কুমার বলেছিলেন, “পরিচালক অগ্নিহোত্রী দারুণ একটা ছবি উপহার দিয়েছে। দেশের এক ক্ষত-বিক্ষত ইতিহাসকে সামনে নিয়ে এসেছেন। যে সত্যিটা সবার সামনে আসার দরকার ছিল।

”আমির বলেছিলেন, ‘আমার মনে হয় এমন একটি বিষয় নিয়ে ছবি হওয়া উচিত ছিল। এই ছবির গোটা টিমকে শুভেচ্ছা। ছবিটি যে বিষয় নিয়ে তৈরি, তা দেশের মানুষের জানা উচিত। প্রত্যেক ভারতীয়র এই ছবি অবশ্যই দেখা উচিত ।’

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...