Friday, June 26, 2026

হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মুসলিম ল বোর্ড

Date:

Share post:

হিজাব বিতর্কে ফের একবার চড়ল উত্তেজনার পারদ। এই মামলায় কর্ণাটক হাইকোর্টের(Karnatak HighCourt) রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হল মুসলিম ল বোর্ড(AIMPLB)। মামলাকারি পক্ষের দাবি, ভুল ব্যাখ্যার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার রায় দিয়েছে হাইকোর্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর যে নিষেধাজ্ঞা কর্ণাটক হাইকোর্ট জারি করেছে সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম ল বোর্ড। উল্লেখ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুনিসা বুসরা ও জালিসা সুলতানা ইয়াসিন নামের দুই মহিলা। এই মামলার প্রেক্ষিতে মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের নামে কোনও ব্যক্তি বিশেষের ধর্মীয় পোশাক (হিজাব) পরিধানে বাধা দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।

আরও পড়ুন:Strike-cpm : বাংলাকে অচল করার বৃথা চেষ্টা বামেদের, কর্মনাশা বনধ ব্যর্থ করে দিল মানুষ

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা যাবে না। এহেন নির্দেশিকার জেরে রীতিমত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আদালতে দায়ের হয় মামলা। সেই মামলায় ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্টের তরফে জানানো হয়, ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, তা খারিজ করে দেয় আদালত। এরপর সুপ্রিম কোর্টেও এই ইস্যুতে দায়ের মামলা। এপ্রসঙ্গে সুপ্রিমকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়, হিজাব পরিধানের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...