Sunday, June 28, 2026

মন্দিরের বাইরে মুসলিম হকার নিষিদ্ধ কর্ণাটকে, সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপি নেতা

Date:

Share post:

কর্ণাটকে (Karnataka) মন্দিরের বাইরে কোনও মুসলিম হকারদের (Muslim Hawkers) দোকান খুলতে দেওয়া যাবে না। সম্প্রতি কয়েকটি মন্দির কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্ত নিয়েছিল। এহেন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল কর্ণাটকের বিজেপি সরকারও। এবার বিজেপিরই মন্ত্রী এইচ বিশ্বনাথ (H Biswanath) এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নিজেদের সরকারের বিরুদ্ধেই।

জনতা দল থেকে বিজেপি-তে নাম লেখানো বিশ্বনাথের বক্তব্য, ”কর্ণাটকে বাসবরাজ বোম্মাইয়ের (Basabraj Bommai) নেতৃত্বাধীন সরকার এই ইস্যুর বিরুদ্ধে  কথা না বলে ধর্মীয় রাজনীতিতে জড়িয়ে পড়ছে।” সাংবাদিকদের তিনি আরও বলেন, ”মুসলিম হকাররা (Muslim Hawkers) খাবার ও ফুল বিক্রি করেন। এটা কীভাবে  ইস্যু হতে পারে? ওঁরা তো ব্যবসায়ী। ওঁরা কী খাবেন? হিন্দু, মুসলিম কোনও ব্যাপারই নয়। এটা খালি পেটের প্রশ্ন।”

আরও পড়ুন: জেলেনস্কিকে বলে দিন ওদের পিষে দেবো: শান্তি প্রস্তাবের পাল্টা হুঙ্কার পুতিনের

এরপরই বিশ্বনাথ (H Biswanath) দাবি করেছেন, এই সিদ্ধান্তের শুধু বিজেপি (BJP) নয়, আরএসএস কিংবা বজরং দলও (Bajrang Dal) রয়েছে। সম্প্রতি কর্ণাটকের উদুপি, শিবমোগা বিভিন্ন এলাকায় মন্দিরের বাইরে ফ্লেক্স টাঙিয়ে বলা হয়েছে, মন্দির চত্বরে মুসলিমরা কোনও দোকান দিতে পারবেন না। এরমাঝেই মুখ্যমন্ত্রী বোম্মাই বলেন, যদি এই নিষেধাজ্ঞা বেআইনি না হয়, যদি আইনসম্মত হয়, তাহলে তাঁর সরকার এতে কোনও রকম হস্তক্ষেপ করবে না। এই প্রসঙ্গে  বিশ্বনাথ জানান, তিনি বোম্মাইয়ের সঙ্গে কথা বলে রাজ্য সরকার এই ইস্যুতে পদক্ষেপ করার কথা জানিয়েছেন।




Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...