Saturday, April 4, 2026

কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে শক্তি হারাতে হারাতে নিঃশেষ হচ্ছে কংগ্রেস(Congress)। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের এমন করুণ অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি(Nitin Gadkari)। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর দাবি, সুস্থ গণতন্ত্রের লক্ষ্যে কংগ্রেসের শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি।

গত সোমবার পুনেতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। সেখানেই তিনি বলেন, “গণতন্ত্র(Democracy) চলে দুটি চাকার উপর। একটা চাকা শাসকদলের আরেকটা চাকা বিরোধী দলের। সুস্থ গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী থাকাটা দরকার। সেকারণেই মন থেকে আমি চাই, জাতীয় স্তরে কংগ্রেস আরও শক্তিশালী হোক।” বিগত কয়েক বছর ধরে আঞ্চলিক দলগুলি যেভাবে বিরোধী পরিসর দখল করছে সেটাকে বিপদজনক বলে দাবি করে গড়করি বলেন, “যেভাবে আঞ্চলিক দলগুলি কংগ্রেসের জায়গা নিয়ে নিচ্ছে তা মোটেই ভালো লক্ষণ নয়।” তবে মোদির মন্ত্রিসভার প্রথম সারির মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন:ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

উল্লেখ্য, বর্তমান সময়ে কংগ্রেসেই হাল সত্যি শোচনীয়। লোকসভায় প্রধান বিরোধী দলের তকমাটাও নেই কংগ্রেস শিবিরের দখলে। আগামী মাসের শেষে রাজ্যসভায় প্রধান বিরোধী দলের তকমা হারাতে পারে হাত শিবির। এই মুহূর্তে গোটা দেশে মাত্র দুটি রাজ্যে নিজের শক্তিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এদিকে আপ ও তৃণমূল যেভাবে শক্তি বিস্তার করে উঠে আসছে তাতে আগামিদিনে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...