Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রীর!ভারত সফর বাতিলের সম্ভাবনা

Date:

Share post:

এপ্রিলের প্রথম সপ্তাহেই ভারতে আসার কথা রয়েছে। তবে তার আগেই করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তাই আপাতত আইসোলেশনেই রয়েছেন তিনি। চিকিৎসকদের কথায় আপাতত স্থিতিশীলই রয়েছেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে ভারত সফর বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর।


আরও পড়ুন: Petrol-Diesel:আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল

জানা গিয়েছে, সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। তিনি বাড়ি থেকেই কাজকর্ম চালিয়ে যাবেন।”

প্রসঙ্গত, আগামী মাসের প্রথম সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে আসার কথা ছিল তাঁর। তবে তার আগেই শরীরে বাসা বেঁধেছে করোনা। তাই ভারত সফর আদও হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...