Wednesday, June 24, 2026

India Team: কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবির নিয়ে সংশয়, হতে পারে পুণে এবং দোহা: সূত্র

Date:

Share post:

সামনেই এএফসি এশিয়ান কাপের( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচ। সেই ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল (India Team)। এই ম‍্যাচের আসর বসতে চলেছে কলকাতায়। প্রথম ম‍্যাচ ৮ জুন কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীরা। দ্বিতীয় এবং চতুর্থ ম‍্যাচ ১১ এবং ১৪ জুন। প্রতিপক্ষ আফগানিস্তান এবং হংকং। তারই প্রস্তুতি সারতে ২৪ এপ্রিল থেকে কলকাতায় প্রস্তুতি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু সূত্রের খবর, শেষ পর্যন্ত এই শিবির কলকাতায় হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কলকাতার পরিবর্তে  পুণে অথবা দোহায় অনুশীলন করতে পারেন সুনীল ছেত্রীরা।

সূত্রের খবর, ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ চাইছেন, নীরবে প্রস্তুতি পর্ব সারতে। যাতে ফুটবলারদের মনঃসংযোগে ব্যাঘাত না ঘটে। আর ওয়াকিবহাল মহলের মতে, কলকাতায় সেই সম্ভবনা কম। এই কারণেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে অন্য কোথাও প্রস্তুতি শিবির সরিয়ে নিয়ে যাওয়ার। সূত্রের খবর এই মুহূর্তে দু’টি কেন্দ্র ফেডারেশনের ভাবনায় রয়েছে। পুণে এবং দোহা। বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলির জন্য পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামেই ফুটবলারদের অনুশীলন করিয়েছিলেন ইগর। সেখানকার আধুনিক পরিকাঠামোয় খুশি তিনি। পুণের পরে জাতীয় কোচের দ্বিতীয় পছন্দ হল দোহা। এখন দেখার শেষ পযর্ন্ত কোথায় অনুশীলন পর্ব সারেন প্রীতম কোটাল, সুনীল ছেত্রীরা।

আরও পড়ুন:Mohammedan Sporting: ট্রাউয়ের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো ব্রিগেড

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...