Sunday, June 7, 2026

Madhya Pradesh: মেয়ের ধর্ষককে চরম শাস্তি! মাথা কাটলেন নির্যাতিতার বাবা 

Date:

Share post:

বুকের মধ্যে জ্বলছিল বিচারের আগুন, এবার নিজেই আইন হাতে তুলে নিলেন হতভাগ্য বাবা(father)। মেয়ের ধর্ষণকে শাস্তি দিলেন নিজের হাতে। ১৪ বছরের মেয়েকে ধর্ষণের(Rape) অভিযোগ ওঠে বছর ৫৪ এর এক ব্যক্তির বিরুদ্ধে। নীরবে অন্যায় মেনে নেননি কিশোরীর জনক। প্রতিবাদের আগুন বুকে চেপে সুযোগের অপেক্ষায় ছিলেন, আর তারপর চরম ঘটনা। অনুমান মাছ কাটার বঁটি দিয়েই সম্ভবত অভিযুক্তের(accused) মাথা কেটে ফেলা হয়েছে। নদী থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। এহেন ঘটনা মধ্যপ্রদেশের( Madhya Pradesh)।

মন্দিরের বাইরে মুসলিম হকার নিষিদ্ধ কর্ণাটকে, সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপি নেতা

ঠিক কী হয়েছিল? জানা যায়, সোমবারই পুলিশের কাছে খবর আসে যে অজনল নদীতে এক মুণ্ডহীন দেহ ভাসতে দেখা গেছে। পরে পুলিশ সন্ধান করে জানতে, মৃত ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ। কিশোরী কন্যার ধর্ষণে (Rape) অভিযুক্ত মধ্যবয়স্ক ব্যক্তিকে খুন করে দেহ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার ও মামার বিরুদ্ধে। তদন্তে নেমে এসডিওপি রাকেশ পেন্ড্রো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে মৃত ব্যক্তির বিরুদ্ধে। মেয়েটির বাবা ও মামা ত্রিলোকচাঁদকে বাইকে বসিয়ে নদীর ধারে নিয়ে যান। তারপর সেখানেই তাঁর মাথা কেটে খুন করেন দু’জনে। এরপর দেহটি দুই খণ্ডে কেটে সেটাও ভাসিয়ে দেওয়া হয় নদীতে, এমনটাই অনুমান করছে পুলিশ।

মাছ কাটার বঁটি দিয়েই সম্ভবত অভিযুক্তের মাথা কেটে ফেলা হয়েছিল বলে পুলিশের ধারণা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে জানা গেছে মৃত ব্যক্তি ও অভিযুক্তদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...