Wednesday, June 24, 2026

ED, CBI-এর অপব্যবহার করছে বিজেপি: জোটবার্তা দিয়ে অবিজেপি নেতৃত্বদের চিঠি মমতার

Date:

Share post:

“দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করছে বিজেপি পরিচালিত সরকার। বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে ED, CBI-এর মত এজেন্সিগুলোকে।” বিজেপির(BJP) এহেন প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়ে সমস্ত অবিজেপি নেতৃত্বদের চিঠি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

মঙ্গলবার দেশের সকল অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতাদের চিঠি লিখে একজোট হওয়ার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, “প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি। ইডি সিবিআইয়ের মত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষতি করা হচ্ছে। এতে দেশের ও মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।” চিঠিতে তিনি আরও লেখেন, “বেছে বেছে অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ED, CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির আমলে দেশের গণতন্ত্র বিপন্ন। বিজেপির বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে সেজন্য এসব করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। বিজেপি শাসিত এই সরকারের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এটাই উপযুক্ত সময়। তবেই জনস্বার্থ বিরোধী এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে।”

আরও পড়ুন:India Team: কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবির নিয়ে সংশয়, হতে পারে পুণে এবং দোহা: সূত্র

বিজেপি বিরোধী জোটকে কীভাবে একত্রিত করা যায় চিঠিতে তা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমি সকল বিরোধী নেতৃত্বের কাছে অনুরোধ করব একটি বৈঠক ডাকার। যেখানে সবাই একত্রিত হয়ে আগামী লক্ষ্যের জন্য কর্মপদ্ধতি ঠিক করা যায়। এটাই সময় একজোট হওয়ার। আসুন আমরা সকলে একত্রিত হই যাতে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারি। দেশ এই মুহূর্তে এই ধরনের একটি জোটের প্রয়োজনীয়তা অনুভব করছে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...