Saturday, April 4, 2026

জেলেনস্কিকে বলে দিন ওদের পিষে দেবো: শান্তি প্রস্তাবের পাল্টা হুঙ্কার পুতিনের

Date:

Share post:

যুদ্ধের এই ধ্বংসলীলা কবে শেষ হবে তার কোনও ঠিক নেই। অন্তত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের(Vladimir Putin) মানসিকতায় এটা স্পষ্ট যে মোটেই শান্তি চাইছেন না তিনি। সম্প্রতি জেলেনস্কির হাতে লেখা শান্তির বার্তা নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাত করেছিলেন শান্তিদূত রোমান আব্রামোভিচ(Roman Abramochiv)। আর সেই চিঠি পড়ার পর কার্যত হুঙ্কার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম সূত্রের খবর চিঠি পড়েই তিনি বলেন, জেলেনস্কিকে বলে দিন ওদের পিষে দেবো।

জানা গিয়েছে, হাতে লেখা ওই চিঠিতে ইউক্রেনে যুদ্ধের জেরে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন জেলেনস্কি। আর এর ঠিক পরই চেলসা ফুটবল দলের মালিক তথা অনুমোদিত শান্তিদূত রোমান আব্রামোভিচকে এই হুমকি বার্তা দেন রাশিয়ার প্রেসিডেন্ট। প্রসঙ্গত, রাশিয়ার অনুমোদনে আব্রামোভিচকে ইউক্রেন শান্তি আলোচনার জন্য নিয়োগ করার পর থেকে নিয়ম করে শান্তির বার্তা নিয়ে রাশিয়া, কিভ, তুরস্ক উড়ে বেড়াচ্ছেন। তুরস্কেও একাধিকবার শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। যদিও চলতি মাসে হঠাত অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শান্তিদূত। চিকিৎসকেরা সন্দেহ করেন তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে। লক্ষন হিসেবে চোখ লাল, ত্বক হলুদ হয়ে যায়। তবে আপাতত তিনি সুস্থ। সুস্থ হয়েই তিনি ইউক্রেনের বার্তা নিয়ে দেখা করেন পুতিনের সঙ্গে। তবে সেখানে পুতিনের এই হুঁশিয়ারিতে প্রশ্ন থেকে যাচ্ছে আদৌ কবে শেষ হবে এই যুদ্ধ।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...