Tuesday, April 7, 2026

পাণ্ডবেশ্বরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল, অনুমোদন করে না দল: কুণাল

Date:

Share post:

পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়কের বিতর্কিত মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। অভিযোগ, পাণ্ডবেশ্বরের লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র (BJP) কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে হুমকি দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)। বিতর্কিত ওই ভিডিও-তে নরেন্দ্রনাথকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তা হলে ধরে নেব বিজেপি-কে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের বিষয়। আর আপনি যদি ভোট দিতে না যান তা হলে ধরে নেব, আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’

এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট জানান, এই ধরনের মন্তব্য অনুমোদন করে না দল। মানুষের ভোটে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেখানে এই ধরনের মন্তব্য কোনও মতেই সমর্থন যোগ্য নয়।

তবে, ভিডিও সম্পর্কে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাফাই, এটা কোনও সাম্প্রতিক ভাষণ নয়। ভিডিয়োটি অনেক পুরনো। কোনও পঞ্চায়েত ভোটে কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেছিলেন। তৃণমূল বিধায়কের পাল্টা অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই এই ভিডিও ভাইরাল করছে বিজেপি। তবে, রাজনৈতিক মহলের মতে, কখনও না কখনও তো এই মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ, নিজেই স্বীকার করেছেন সেটা। এটা কী বাংলার সংস্কৃতি! যেখানে তৃণমূল সুপ্রিমো নিজেই এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন না। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চান তিনি। সেখানে তাঁর দলের বিধায়ক এই মন্তব্য কীভাবে করেন! উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...