Friday, June 26, 2026

Telengana : এক দিনে একশোর বেশি পথকুকুরের মৃত্যু, অভিষুক্ত পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

এক দিনে একশোরও বেশি পথ কুকুরের মৃত্যুর ঘটনা ঘটল তেলেঙ্গানায়। পশু অধিকার আন্দোলন সংগঠনের দাবি কুকুরগুলিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সিদ্দিপেট জেলার জগদেবপুর মণ্ডলের থিগুল গ্রামে। ওই পশু অধিকার আন্দোলন সংগঠন এ ব্যাপারে সরাসারি গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিবকেই দায়ী কর‍ছে। তাদের অভিযোগ গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিববের নির্দেশেই ওই গ্রামের ১০০টিরও বেশি কুকুরকে ধরে তাদের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। তেলেঙ্গানার  ওই গ্রামটিতে সর্বত্র রাশি রাশি মৃত কুকুরের  দেহ পড়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন।

 

পশু আধিকার সংগঠনের তরফে গ্রামের পঞ্চায়েত প্রধানকে দায়ী করা হলেও কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি এখনও। সিদ্দিপেটের জেলাশাসক এবং সেখানকার পুলিশ কমিশনারের কাছে  অভিযোগ জমা পড়েছে  বলে জানা গিয়েছে। গ্রামপ্রধান এবং তাঁর সচিবকে বরখাস্ত করার অনুরোধও করেছেন।

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...