Wednesday, June 24, 2026

অশালীন: ছাতনার আইসি-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দিয়ে গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপি নেতা। প্রকাশ্যে বাঁকুড়ার (Bankura) ছাতনার আইসি (IC)-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি বিজেপি নেতা জীবন চক্রবর্তীর (Jiban Chakraborty)। যার জেরে তাঁকে গ্রেফতার করে পুলিশ (Police)।

বৃহস্পতিবার, ছাতনায় বিজেপির পথ অবরোধ কর্মসূচি পালন হচ্ছিল। অবরোধ তুলতে আসেন ছাতনা থানার আইসি আশিস জৈন (Ashis Jain)। আবরোধকারীরা তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। প্রকাশ্য রাস্তায় মাইকে আইসিকে ’উলঙ্গ’ করা হুমকি দেন বিজেপি নেতা। যদিও, সমালোচনার মুখে জীবন চক্রবর্তীকে দলের কেউ নয় বলে দায় এড়িয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, এটাই বিজেপির সংস্কৃতি। জীবন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...