Tuesday, March 24, 2026

Cesarean Delivery : সিজার কেন জানাতে হবে, সন্তানপ্রসব নিয়ে গুরূত্বপূর্ণ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

সন্তান প্রসব নিয়ে অত্যন্ত গুরূত্বপূর্ণ একটি নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি-বেসরকারি ক্ষেত্রে অহেতুক সিজারের সংখ্যা কমাতে এবার থেকে অডিট করানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী,  এবার থেকে প্রতিটি প্রসবের পরে জানাতে হবে সংশ্লিষ্ট প্রসূতির সিজার করা হল কেন।  এবং এই কারণ বিশদ ব্যাখ্যাসহ বোঝাতে হবে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে।

ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলেও।  কেন এই নির্দেশিকা চালু হল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা পেশ করেছিল। সেখানে প্রশ্ন তোলা হয়েছে সন্তান প্রসবের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের এত বাড়বাড়ন্ত কেন?  কারণ, প্রসবকালীন শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে সিজারের বিশেষ কোন‌ও অবদান নেই। তাহলে ১০-১৫ শতাংশের বেশি সিজার করা হচ্ছে কেন? এই একই প্রশ্ন তুলেছে  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।  ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সমীক্ষা অনুযায়ী, সারা দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার ১৭-২১ শতাংশ।‌ আর দেখা গেছে পশ্চিমবঙ্গে সেই হার সর্বোচ্চ। জানা গিয়েছে এ রাজ্যে সরকারি ক্ষেত্রেই ৩৪ শতাংশ সিজার করা হয়।‌ আর বেসরকারি স্বাস্থ্যসংস্থাগুলিতে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি। স্বাস্থ্যভবন জানতে পেরেছে বেসরকারি হাসপাতাল তো বটেই সরকারি হাসপাতালেও এখন সিজারের  মারাত্মক বাড়বাড়ন্ত। সিজারের খরচও স্বাভাবিক প্রসবের তুলনায়  অনেকটাই বেশি।‌ আর বেশি মুনাফার প্রয়োজনে ইদানীং বেসরকারি তো বটেই সরকারি হাসপাতালগুলিতেও নাকি টার্গেট পূরণের উপরে জোর দেওয়া হচ্ছে। ফলে বাড়ছে সিজারের সংখ্যা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...