Friday, April 3, 2026

বিহার বিধানসভায় তুমুল হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হল ৮ বিধায়ককে

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই অভিযোগ তুলেই বৃহস্পতিবার বিহার বিধানসভায়(Bihar Assembly) তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন সিপিআইএমএলের (CPIML) বিধায়করা। যার জেরেই অধিবেশন কক্ষ থেকে মার্শাল(Marshal) দিয়ে বের করে দেওয়া হল ৮ জন বিধায়ককে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে। বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে আনা হচ্ছে বাম বিধায়কদের।

বৃহস্পতিবার বিহার বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পর সিপিআই বিধায়ক বিরেন্দ্র প্রসাদ গুপ্তা বলেন, রাজ্যে খুন ও মহিলাদের অত্যাচার ভয়াবহ আকার ধারণ করেছে। হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে রাজনইতিক স্বার্থে। এই ইস্যুতে বিধানসভায় আলোচনা হোক। তবে সরকার এই ইস্যুতে কোনও রকম আলোচনা করতে রাজি হয়নি। এর পরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম বিধায়করা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠতেই ৮ বাম বিধায়ককে বের করে দেওয়া হয় অধিবেশন কক্ষ থেকে। এই সংক্রান্ত এক ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থা এএনআই-এর তরফে। যেখানে দেখা যাচ্ছে একে একে বিধায়কদের চ্যাংদোলা করে বের করে আনা হচ্ছে অধিবেশন কক্ষ থেকে। যদিও বাইরে বেরিয়েও নীতীশ সরকার গুণ্ডামি করছে বলে শ্লোগান দিতে দেখা যায় সিপিআইএমএলের বিধায়কদের।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...