Saturday, April 4, 2026

তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি তৎপরতায় হারা-নিধি ফিরে পেয়ে আপ্লুত মহিলা

Date:

Share post:

ব্যাগে ছিল সোনার গয়না, সঙ্গে নগদ ৫ হাজার টাকা। কিন্তু সেই ব্যাগটি তিনি হারিয়ে ফেলেন মাঝ রাস্তায়। কিন্তু তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Tiljala Traffic OC Souvik Chakraborty) তৎপরতায় হারানিধি ফিরে পেলেন মহিলা।

আম্বেদকর সেতুর কাছে ডিউটি করছিলেন হোমগার্ড রাজু মুখোপাধ্যায় (Raju Mukharjee)। সেখানে তিনি একটি মহিলাদের পার্স পান। দুপুর সোয়া ২টো নাগাদ সেটি নিয়ে গিয়ে ওসি সৌভিক চক্রবর্তীর কাছে জমা দেন। ব্যাগটি খুলে দেখা যায়, অন্যান্য ব্যক্তিগত জিনিস-সহ বেশ কয়েকটি সোনার অলঙ্কার এবং নগদ ৫০০০ টাকা রয়েছে।

আরও পড়ুন:যারা মদ খান তারা মহাপাপী, বিষমদ ব্যাখ্যায় মহাত্মা গান্ধীকে টেনে বললেন নীতীশ

ব্যাগের ভিতরে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে মালিকের পরিচয় জানা যায়। হাসিনা বিবি নামে ওই মহিলাকে ওসির অফিসে ডেকে পাঠানো হয়। পরিচয় যাচাই করে সব জিনিস-সহ পার্সটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। আনন্দে অভিভূত হয়ে যান তিনি। মূল্যবান জিনিস দ্রুত ফেরত পেয়ে তিলজলা ট্রাফিক গার্ডের ওসিকে প্রশংসা করেন। তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...