Monday, April 6, 2026

নির্বিঘ্নেই মিটল উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা

Date:

Share post:

করোনা অতিমারির কারণে দু’বছর পর অফলাইনে হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022)। আজ থেকে শুরু হয়েছে পরীক্ষা। নির্বিঘ্নেই মিটল প্রথম পরীক্ষা। তবে পাওয়া গিয়েছে দুর্ঘটনার খবর। স্কুলে পৌঁছতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক শিক্ষিকার।

স্কুলেই গার্ড পড়েছিল নিহত শিক্ষিকার। স্বামীর স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিলেন তিনি। হঠাৎই রবীন্দ্রনগর থানার সন্তোষপুর এলাকায় একটি গাড়ি স্কুটারটিকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে যান ওই শিক্ষিকা। স্বামীও স্কুটার থেকে পড়ে যান। তবে তিনি বড়সড় আঘাত পাননি। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত দু’জনকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই শিক্ষিকা লিপিকা পাটোয়ারিকে (৪৮) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি কাকলি গার্লস হাইস্কুলে কর্মরত ছিলেন। স্কুলে যাওয়ার পথেই চিরদিনের মতো চলে যেতে হল তাঁকে।

আরও পড়ুন-শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

এদিকে, প্রশাসনিক প্রহরায় পরীক্ষা দিল বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের পরীক্ষার্থীরাও (HS Exam 2022)। এদিন পরীক্ষা দিলেন বগটুইয়ের ১২ পরীক্ষার্থী। তাঁদের সুবিধার্থে দু’দিন আগেই রামপুরহাটের এক বেসরকারি স্কুলে আনা হয়েছিল। সেখান থেকেই পরীক্ষা দিতে গেলে তারা।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...