Sunday, April 5, 2026

EastBengal: কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

দীর্ঘদিন পর বড় খেতাব জয় ইস্টবেঙ্গলের ( EastBengal)। শনিবার কলকাতা হকি লিগ ২০২২ চ্যাম্পিয়ন (Kolkata Hockey League Champion) হল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে দীর্ঘদিন পর বড় কোনও খেতাব ঢুকল শতাব্দী প্রাচীন ক্লাবে।

শনিবার কলকাতা হকি লিগে সুপার সিক্সের পঞ্চম ও শেষ ম্যাচে পাঞ্জাব স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। কিন্তু পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় মাঠে দল নামাতে পারেনি পাঞ্জাব স্পোর্টস, আর এর যার জেরে তারা ওয়াকওভার দিয়ে দেয়। এর ফলে তিন পয়েন্ট নিয়ে বিজয়ী ঘোষিত হয় ইস্টবেঙ্গল।

কলকাতা হকি লিগে মোট ১২টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে মোট ৪২টি গোল করেছে লাল-হলুদ ব্রিগেড।

আর এই জয়ের ফলে ১৯৮৯ সালের পর আবারও কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল। যেহেতু ২০০৩-২০২০ সাল অবধি ইস্টবেঙ্গল ক্লাবের কোনও হকি ক্লাব ছিল না, তার ফলে ১৮ বছর পর লিগ জিতল ইস্টবেঙ্গলের হকি দল। ২০২১ সালে হকি লিগে রানার্স হয় লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:KKR: উমেশের বোলিং-এ মুগ্ধ শ্রেয়স, কী বললেন নাইট অধিনায়ক?

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...