Saturday, April 4, 2026

Sourav Ganguly: ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়েই ভরসা মহারাজের

Date:

Share post:

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ওপর অগাধ ভরসা রয়েছে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তিনি। বর্তমানে রোহিত শর্মাদের হেড কোচের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়, এবং সৌরভ মনে করেন, কোচ হিসেবে যথেষ্ট সফল হবেন রাহুল।

শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে দ্রাবিড়ের কোচিং নিয়ে সৌরভ বলেন, “ক্রিকেটার হিসেবে  দ্রাবিড় একজন চ্যাম্পিয়ন ছিল। কোচ হিসেবেও ও অনেক ভালো কাজ করবে, যেহেতু ও সৎ এবং ওর মধ্যে সেই প্রতিভা রয়েছে। ভারতের কোচ হিসেবে ও অনেক সফল হবে। আমি এমনটাই আশা করি।”

এরপাশাপাশি সৌরভ বলেন,”ও খুবই সচেতন এবং খুবই পেশাদার যেমনটা ও নিজের খেলার সময়ে ছিল।”

দ্রাবিড় আসার আগে ভারতীয় দলের হেডকোচের দায়িত্ব সামলেছেন রবি শাস্ত্রী। শাস্ত্রীর সঙ্গে রাহুলের কোচিংয়ের তুলনা নিয়ে সৌরভ বলেন, “ওরা দুইজন ভিন্ন মানুষ এবং ভিন্ন ব্যক্তিত্ব নিয়ে রয়েছে। একজন হল এমন যে আপনার পিছনে সব সময় থাকবে, যা ওনার শক্তি, আর অন্যজন চুপচাপ নিজের কাজ করে যাবে যেখানে ও সর্বকালের অন্যতম সেরা।”

আরও পড়ুন:FIFA World Cup: কবে থেকে শুরু বিশ্বকাপ? কবে থেকে নামছেন রোনাল্ডো-মেসি-নেইমাররা? রইল সূচি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...