Tuesday, June 23, 2026

MalBazar lncident: মধ্যরাতে খাটের নীচে হাড় হিম করা আওয়াজ, কেঁপে উঠলেন গৃহিণী

Date:

Share post:

রাতের অন্ধকারে চুপিসাড়ে গৃহস্থের বাড়িতে হানা দিল চিতাবাঘ। সবে খাওয়া শেষ করেছেন জলপাইগুড়ির       (Jalpaiguri ) মালবাজার ( Malbajar ) ক্রান্তি ব্লকের উত্তর খালপাড়ার বাসিন্দা অমল রায় এবং তাঁর পরিবার। হাতের সব কাজ সেরে গৃহকর্ত্রী বিশ্রাম নিতে যেইমাত্র পিঠ ঠেকিয়েছেন বিছানায় হঠাৎ আওয়াজ। শোনা মাত্রই বুঝতে অসুবিধে হল না কী ঘটে গিয়েছে। খাটের নীচে তাকিয়ে হাড়হিম হয়ে যায় গৃহবধূ সুমতি রায়ের দেখেন সেখানে ঘাপটি মেরে বসে রয়েছে এক বিশালকায় চিতাবাঘ। তৎক্ষণাৎ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে চিৎকার শুরু করেন তিনি।

রাত দশটায় যখন খাওয়া সারছিল অমল রায়ের পরিবার। ঠিক তখনই তাদের চোখের আড়ালে চিতাবাঘটি ঢুকে পড়ে বাড়ির ভিতরে। বাঘটি প্রথমে উঠোনে রাখা একটি ছাগলকে আক্রমণ করে তারপর বেগতিক বুঝে সে আশ্রয় নেয় খাটের নীচে। এরপরেই বিষয়টা নজরে আসে গৃহকর্ত্রীর। তখন বাইরে বেরিয়ে দরজা শিকল তুলে দেন অমল রায় এবং বনদফতরে খবর দেন। মালবাজার ওয়াইল্ড স্কোয়াড থেকে বনকর্মীরা আসে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় রাত একটা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে চিতাবাঘটিকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি। বনদফতর সূত্রে খবর, বাঘটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করে বনে ছেড়ে দেওয়া হবে। ঘটনায় আতঙ্কিত ক্রান্তি এলাকার বাসিন্দারা।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...