Tuesday, June 23, 2026

আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ৪২ কিমি পথ পেরিয়ে মশাল মিছিল পৌঁছল শ্যামবাজারে

Date:

Share post:

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের পথে নামল কলকাতা। এবার হল মশাল মিছিল(rally)। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রম করল মিছিল। বিকাল ৪ টেয় ইএম বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করে মিছিল। হাতে হাতে ঘুরল মশাল।

এই নাগরিক উদ্যোগের আয়োজকেরাও জানিয়েছেন, মিছিলে কোনও দলের ঝাণ্ডা ছিল না। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, তিলোত্তমার(tilottama )জন্য একসাথে, এক পথে। তারা বলেন, রাত দখলের কর্মসূচির দিনেই ঘোষণা করা হয়েছিল আরজি করের(rgkar) ঘটনায় দোষীদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবারের মিছিল চলমান আন্দোলনের আর একটি ধাপ।এদিনের মশাল মিছিলে যোগ দেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।মিছিলেয়েছেন জুনিয়র ডাক্তাররাও। নতুন নতুন স্লোগানে মুখর শহরের রাজপথ। মাঝরাতে মশাল হাতে শহরের পথে প্রতিবাদ। মিছিলে পা মিলিয়েছেন কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান(mohonbagan), ইস্টবেঙ্গল(eastbengal) এবং মহামেডানের(mahamedan) সমর্থকরাও।
মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ দিয়ে গিয়ে শ্যামবাজারে এসে শেষ হয়। এই রেলি আমি ছিলে পা মিলিয়েছেন শহরের নাগরিক সমাজ, সাধারণ মানুষ। সবার একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। অশক্ত শরীরে পথে প্রবীণরা, এমনকী প্রতিবন্ধীরাও!

কারুর হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা ‘তিলোত্তমা একটি আন্দোলনের নাম’। আবার কারুর মুখে স্লোগান ‘উই ডিমান্ড জাস্টিস’।









Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...