Friday, June 26, 2026

মেলা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২

Date:

Share post:

মেলা থেকে  ১৩ বছরের এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের শালদহ এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরো ৩। ওই নাবালিকা এলাকার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চণ্ডীপুরের পাশের গ্রাম উত্তর শালদহ এলাকায় উরুষের মেলা চলছিল। সেখানেই ওই নাবালিকা পরিবারের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। রাত বারোটা নাগাদ শৌচকর্ম করতে ওই নাবালিকা মেলার পাশের ফাঁকা মাঠে গেলে সেখানেই কয়েকজন যুবক ওই মেয়েটির মুখে কাপড় জড়িয়ে তাকে সেখান থেকে তুলে বাইকে করে পালিয়ে যায়। কয়েক কিলোমিটার দূরে চণ্ডীপুর হাইস্কুলের পেছনে একটি পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্রের ছাদে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা মেয়েটি ধর্ষণের ফলে সেখানে জ্ঞান হারালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির লোক খবর পেয়ে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...