Thursday, March 5, 2026

Majherhat Metro:মেট্রোর কাজের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ চক্ররেল পরিষেবা!

Date:

Share post:

মাঝেরহাট সেতু নিয়ে বিপর্যয়ের জেরে স্থগিত হয়ে গেছিল মেট্রো রেলের (Metro railways) কাজ। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে কাজ। শিয়ালদহ -বজবজ(Sealdah-Budge Budge) শাখার রেল লাইনের ওপর গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহেই। এই ঘটনার জেরে ব্যহত হচ্ছে চক্ররেল(Circular railway) পরিষেবা।

মেট্রো রেলের(Metro rail) কাজ সম্প্রসারণের ক্ষেত্রে যাতে আর কোনও সমস্যা না হয় তা আগে ভাগেই নিশ্চিত করতে চায় মেট্রো কর্তৃপক্ষ।ইতিমধ্যেই মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল(RVNL) জানিয়েছে, যে মাঝেরহাট মেট্রো প্রকল্পের কাজে ১৪০ টনের ক্রেন ব্যবহার করে ইতিমধ্যেই ৩’টি গার্ডার ও ৬’টি ক্রস গার্ডার বসানো হয়ে গেছে। আর এই কাজ আগামি ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। ঠিক সেই কারনেই ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে চক্র রেল পরিষেবা।

উল্লেখ্য মাঝেরহাট সেতুর (Majherhat Bridge) সমান্তরালে শিয়ালদহ শাখার রেললাইনের উপরেই তৈরি হচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের(Joka- BBD Bag metro) মাঝেরহাট মেট্রো স্টেশন। চক্ররেল এবং পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সমকোণে হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশনটি। এই জন্যেই গত বৃহস্পতিবার থেকেই আংশিক ভাবে বন্ধ চক্ররেলের মাঝেরহাট স্টেশন। রেল সূত্রে খবর আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চক্ররেলের মাঝেরহাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। রেল সূত্রে আরও জানা গেছে যে চক্ররেলের যাত্রী তুলনামুলকভাবে কিছুটা কম হওয়ায় প্ল্যাটফর্ম বন্ধ রেখে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। মাঝেরহাট স্টেশন ছুঁয়ে যাওয়া ট্রেনকে আগেই আটকে দেওয়া হচ্ছে। কিন্তু ঐ রুটের নিত্য যাত্রীদের জন্য রেলের তরফ থেকে জানানো হয়েছে, চম্পাহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।একই ভাবে মাঝেরহাট-হাসনাবাদ লোকালও চলবে বালিগঞ্জ থেকে। ওই ট্রেনটিকে আপাতত আপ কর্ড লাইন দিয়ে দমদমের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে এই মাঝেরহাটের মেট্রোর কাজের জন্য শিয়ালদহ-বিবাদী বাগ এবং বালিগঞ্জ-ব্যারাকপুর লোকালের রুটও কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এই অংশের কাজ শেষ হলে পরের ধাপে শিয়ালদহ-বজবজ শাখার রেললাইনের উপরে গার্ডার উত্তোলনের কাজ হবে। তবে মাঝেরহাটের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না বলেই রেল সূত্রে খবর।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...