Saturday, March 14, 2026

‘বিশ্বের সেরা হাসপাতাল ২০২২’-এর তালিকায় কলকাতার PG

Date:

Share post:

‘বিশ্বের সেরা হাসপাতাল ২০২২’- এর (World’s Best Hospital 2022) তালিকায় অন্যতম কলকাতার পিজি। নিউজউইক এবং স্ট্যাটিস্টা ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘বিশ্বের সেরা হাসপাতাল ২০২২’ এর তালিকায় রয়েছে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন (IPGME&R)  অ্যান্ড রিসার্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক একটি প্রিমিয়ার নিউজ ম্যাগাজিন এবং ওয়েবসাইট। তাদের এটি চতুর্থ বছর।

বিশ্বের সেরা হাসপাতাল ২০২২-এর (World’s Best Hospital 2022) তালিকাটি প্রকাশিত হয়েছিল ২ মার্চ। নিউজউইক এবং স্ট্যাটিস্টা হাসপাতালের র‌্যাঙ্কিংয়ের গুণমান এবং বৈধতা নিশ্চিত করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছে। মূল্যায়নের জন্য তিনটি ডেটা সোর্স ব্যবহার করা হয়েছিল, সহকর্মীদের থেকে হাসপাতালের সুপারিশ, রোগীর অভিজ্ঞতা এবং চিকিৎসার মূল কর্মক্ষমতা সূচক (রোগীর নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ব্যবস্থা এবং চিকিৎসার গুণমান)। আর সেখানেই বিশ্বের সেরা হাসপাতাল ২০২২-এর তালিকায় নাম রয়েছে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর (IPGME&R)।

আরও পড়ুন: আরও বিপাকে ইমরান: ৩ মাসের মধ্যে ভোট নয় পাকিস্তানে, জানাল নির্বাচন কমিশন

‘বিশ্বের সেরা হাসপাতাল ২০২২’ ২৭টি দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়। দেশ গুলি হল, ইউএসএ, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইউকে, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইজরায়েল, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, থাইল্যান্ড, ইতালি, ব্রাজিল, স্পেন, মেক্সিকো, সৌদি আরব, আরব আমিরশাহী, কলম্বিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস।




spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...