Wednesday, June 24, 2026

আরও বিপাকে ইমরান: ৩ মাসের মধ্যে ভোট নয় পাকিস্তানে, জানাল নির্বাচন কমিশন

Date:

Share post:

আরও বিপাকে ইমরান খান (Imran Khan)। আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানে (Pakistan) নির্বাচন (Election) করানো সম্ভব নয় বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার, সরকার ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরানের(Imran Khan) প্রস্তাব মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন পাক প্রেসিডেন্ট। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন(Election Commission)।

এর কারণ হিসেবে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, সংবিধান সংশোধন করে সে দেশে নির্বাচন কেন্দ্রের বেশ কিছু রদবদল হয়েছে। সেই কারণে এত কম সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করানো সম্ভব নয়। এরজন্য কমপক্ষে ৬ মাস লাগবে। ফলে আরও বিপাকে ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যত।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...