Monday, June 22, 2026

নাম ‘মধুর পঞ্চম সন্তান’! স্কুলে ভর্তি হতে পারল না শিশু

Date:

Share post:

নাম দিয়ে যায় চেনা। সত্যিই তো নামই আমাদের পরিচিতি। কিন্তু সেই নামেই যদি বিভ্রাট হয় ওলটপালট হয়ে যেতে পারে সবকিছু। স্কুল ভর্তি থেকে অফিসের চাকরি, ব্যাঙ্কের কাজ সব কিছুই মূহুর্তে স্তব্ধ হয়ে যেতে পারে। এমনটাই ঘটল উত্তরপ্রদেশের (UP) বাসিন্দা দীনেশের মেয়ে আরতির ক্ষেত্রে। আধার কার্ডের (Adhaar Card) নামের ভুলে আরতির স্কুল ভর্তি হওয়া হল না।

আধার কার্ডের নাম বিভ্রাট নতুন কোনও ঘটনা নয়। এর আগেও বহুবার বহুজনের আধার কার্ডের নাম ভুল নিয়ে শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে, হেসে কুল পায়নি নেটিজেনরা, ব্যঙ্গ , বিদ্রুপ সবকিছুই হয়েছে। ‘তারক পাল’ আধার কার্ডে হয়েছেন ‘তার কপাল’। আধার কার্ডে বাবা-ছেলে, স্বামী-স্ত্রী-র নামের ওলটপালটের ঘটনা তো প্রায়ই শোনা যায়। সেই ভুল নামের গেরোয় পড়ে ল্যাজেগোবরে হতে হয়েছে অনেককে। কারণ আধার কার্ডের ভুল সংশোধনী খুব সহজ বিষয় নয়, অনেক হ্যাপা পোহাতে হয় তবেই সেই সংশোধন সম্ভব। এরকম গাফিলতি বার বার হওয়া সত্বেও সমাধান সূত্র কিছু বেরয়নি।

এবার সেই ভুলের খপ্পরে পড়ল আরতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনের বিলসি তহসিলের রায়পুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা দীনেশ এবং মধু তাঁদের মেয়ে আরতিকে নিয়ে এসছিল প্রাথমিক বিদ্যালয় ভর্তি করতে। ভর্তির সময় নিয়মমাফিক আধার কার্ড চাওয়া হয়েছিল আরতির বাবা মায়ের কাছে। সেই আধার কার্ড দেখে রায়পুরের শিক্ষিকার চক্ষু চড়কগাছ। সেখানে তার নামের পরিবর্তে লেখা রয়েছে ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’ অর্থাৎ ‘মধুর পঞ্চম সন্তান’। এই আধার কার্ড জমা নেওয়া সম্ভব নয়। সুতরাং দীনেশের মেয়েকে স্কুলে ভর্তি করাও সম্ভব নয় জানিয়ে দিলেন শিক্ষিকা একতা ভার্সনে। দীনেশকে কার্ড ঠিক করিয়ে আবার আসতে বলেন তিনি। এরপর শিক্ষিকারাই সোশ্যাল মিডিয়াতে এই বিষয় জনগণকে সতর্ক করেন। বাদাউনের জেলাশাসক দীপা রঞ্জন এই বিষয় জানিয়েছেন ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে আধার কার্ড তৈরি হয়। গাফিলতির কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে তিনি জানান। সেই সঙ্গে আশ্বাস দেন দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যাঁর বা যাঁদের কারণে এই বিভ্রাট।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...