Tuesday, June 23, 2026

নির্বাচনী আবহে কমলো বাণিজ্যিক গ্যাসের দাম! 

Date:

Share post:

কথায় বলে, ভোট (Election) বড় বালাই। সারা বছর মানুষের কী প্রয়োজন তার পরোয়া না করে, দুঃখ দুর্দশা ঘোচানোর চেষ্টা না করে নিজেদের পকেট ভরতে ব্যস্ত থাকা কেন্দ্রীয় সরকার (Central Government), এখন ভোটের সময় জনদরদী হওয়ার নাটক করছে। একদিকে নির্বাচনী মঞ্চে মানুষকে ভুল বোঝানো অন্যদিকে গ্যাস সিলিন্ডারের(Gas Cylinder Price)নাম মাত্র দাম কমিয়ে ভোট বাক্স ভরানোর চেষ্টা। বুধবার থেকে দেশের ৪ মেট্রো শহরে মাত্র ১৯ টাকা কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Prices of commercial LPG cylinders slashed)।

১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম প্রত্যেক শহরে আলাদা আলাদা মাত্রায় বাড়ানো হয়েছিল গত মাসে। কিন্তু এবার ভোট পেতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়ে মানুষকে ভোলাতে চাইছে বিজেপি সরকার (BJP Government)। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জেরে সাধারন মানুষের নাভিশ্বাস অবস্থা। নির্বাচনী প্রচারে বিরোধীরা এই নিয়ে বারবার মোদি সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় চাপে পড়েই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমাতে বাধ্য হয়েছে কেন্দ্র, বলে মনে করছে রাজনৈতিক মহলে একাংশ। দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৬৬৪.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৭৪৫.৫০ টাকা। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ টাকা কমে ১৭১৭.৫০ থেকে কমে ১৬৯৮.৫০ টাকা হল। অন্যদিকে কলকাতায় দাম কমেছে ২০ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মিলবে ১৮৫৯ টাকায়। দক্ষিণী শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের বর্তমান দাম হল ১৯১১ টাকা।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...