Monday, June 22, 2026

ধনকুবের বিজেপি: দেশের ৮০ শতাংশ কর্পোরেট চাঁদা গিয়েছে গেরুয়া শিবিরের পকেটে

Date:

Share post:

কর্পোরেট অনুদানের নিরিখে দেশের সমস্ত রাজনৈতিক দলকে টেক্কা দিল গেরুয়া শিবির(BJP)। তথ্য বলছে ২০১৯-২০ অর্থবর্ষে দেশের সমস্ত রাজনৈতিক দল যে চাঁদার পেয়েছে তার মোট পরিমাণ ৯২১. ৯৫ কোটি টাকা। এর মধ্যে বিজেপির দলীয় তহবিলে শুধু জমা হয়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। যা মোট অর্থের ৭৮ শতাংশ।

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০১৮-১৯-এ জাতীয় দলগুলিতে কর্পোরেটদের অনুদান বেড়েছে। এডিআর জানিয়েছে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১০৯ শতাংশ। দেশের পাঁচটি রাজনৈতিক দলের অনুদান বিশ্লেষণ করে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট। যে তালিকা রয়েছে বিজেপি, কংগ্রেস, এনসিপি, তৃণমূল এবং সিপিএম। রিপোর্ট বলছে, পাঁচটি জাতীয় দলের মধ্যে ২০১৯-২০ আর্থিক বছরে ২,০২৫ জন কর্পোরেট দাতার থেকে সর্বাধিক ৭২০.৪০৭ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি। এরপরেই রয়েছে জাতীয় কংগ্রেস। ১৫৪ জন কর্পোরেট দাতার ১৩৩.০৪ কোটি টাকা পেয়েছে। ৩৬ জন কর্পোরেট দাতা এনসিপিকে দিয়েছে ৫৭.০৮৬ কোটি টাকা। অন্যদিকে সিপিএম জানিয়েছে ২০১৯-২০ আর্থিক বছরে তাদের কর্পোরেট অনুদানের পরিমাণ শূন্য।

আরও পড়ুন:উপনির্বাচনের আগে থানায় বসে পুলিশকে হুমকি শুভেন্দুর, কমিশনের গতিবিধিও নখদর্পণে

এডিআরের রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বর্ষে বিজেপি এবং কংগ্রেসকে সবচেয়ে বেশিবার অনুদান দিয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। এক বছরে এই দুই রাজনৈতিক দলকে ৩৮ বার অনুদান দিয়েছে তারা। যার মোট পরিমাণ ২৪৭.৭৫ কোটি টাকা। এরমধ্যে বিজেপিকে দেওয়া হয়েছে ২১৬.৭৫ কোটি। বিজি শিরকে কনস্ট্রাকশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড ২০১৯-২০ আর্থিকবর্ষে এনসিপির শীর্ষ দাতা। শুধু তাই নয়, দেখা যাচ্ছে, ২০১২-১৩ থেকে ২০১৯-২০ অর্থ বছরের মধ্যে রাজনৈতিক দলগুলিতে কর্পোরেট এবং ব্যবসায়িক সংস্থাগুলির অনুদান বেড়েছে ১,০২৪ শতাংশ। যার মধ্যে সর্বাধিক অনুদান দিয়েছে বিজেপির তহবিলে। অর্থাৎ বলাই যায় সময় যত গড়াচ্ছে কর্পোরেট সংস্থার টাকায় উপচে পড়ছে বিজেপির ভান্ডার।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...