Saturday, June 27, 2026

কুৎসিত মেয়েদের বিয়েতে সাহায্য করে পণপ্রথা! সাফাই নার্সিং সিলেবাসে

Date:

Share post:

নার্সিং পড়ুয়াদের পাঠ্যবই হিসেবে পড়ানো হয় টিকে ইন্দ্রাণীর লেখা ‘সোসিওলজি ফর নার্সেস’। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বইয়ের একটি পাতার বিষয়বস্তু দেখলে চমকে উঠতে হয়। শিবসেনা নেত্রী তথা রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (MP Priyanka Chaturvedi) ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এনেছেন। ওই বইয়ে একটি অধ্যায় লেখা হয়েছে পণপ্রথার (Dowry Merits) সুবিধা। সেখানে বলা হয়েছে পণপ্রথার মাধ্যমে যৌতুক হিসেবে পাওয়া আসবাবপত্র, রেফ্রিজারেটর, আলমারি, যানবাহনের মতো বিভিন্ন জিনিস নতুন করে বাড়ি সাজাতে সাহায্য করে।

পণপ্রথার (Dowry Merits) সুবিধা হিসাবে আরও বলা হয়েছে, অনেক কুৎসিত মেয়েদের বিয়েতে সাহায্য করে পণপ্রথা। পাশাপাশি ওই পাঠ্যাংশে দাবি করা হয়েছে, ভবিষ্যতে মেয়ের বিয়ে দিতে যাতে পণের পরিমাণ কম দিতে হয় সে কারণে বেশিরভাগ অভিভাবকই এখন তাঁদের কন্যাসন্তানকে শিক্ষিত করে তোলার চেষ্টা করছেন। যথারীতি নেট নাগরিকরা ইতিমধ্যেই এই পাঠ্যপুস্তকের কড়া নিন্দা করেছেন। অনেকেই বলেছেন, এই বই একটি আতঙ্ক। কেউ বলেছেন, কলেজ শিক্ষার্থীদের পাঠ্যক্রমে এ ধরনের বিষয় পড়ানো হচ্ছে দেখে খুব অবাক লাগছে। বুঝতে পারছি না আমরা কোন দিকে এগোচ্ছি।

আরও পড়ুন: চার বছরে তিন বিয়ে, প্রথম ২টি বিচ্ছেদের পরে তৃতীয় স্ত্রীর সঙ্গে নারকীয় কাণ্ড ঘটালেন গুণধর স্বামী

লেখিকার দাবি, নার্সিং কাউন্সিলের সিলেবাস অনুযায়ী তিনি বইটি লিখেছেন। তবে সকলেই প্রশ্ন করেছেন, এ ধরনের বই পড়ে পড়ুয়ারা কী শিখবে? শিবসেনা সাংসদ (Priyanka Chaturvedi) এই বইটির পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পাশাপাশি তিনি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ট্যাগ করেছেন। সাংসদের দাবি, বইয়ের এই অংশটি অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই অংশটুকু পাঠ্যবই থেকে বাদ দেওয়া দরকার।



Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...