Tuesday, June 23, 2026

চার বছরে তিন বিয়ে, প্রথম ২টি বিচ্ছেদের পরে তৃতীয় স্ত্রীর সঙ্গে নারকীয় কাণ্ড ঘটালেন গুণধর স্বামী

Date:

Share post:

মাত্র চার বছরের মধ্যেই তিনটে বিয়ে। প্রথম দু’জনের সঙ্গে টেকেনি সংসার। পরে ২য় জনের বোনের সঙ্গে বিয়ে। সেখানেও শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে তৃতীয় বৌকে স্বামীর হাতেই খুন হতে হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার (Chinsura) ব্যান্ডেল লোকোপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে তৃতীয় স্ত্রীকে খুনের কথা স্বীকার করায় পুলিশ (Police) ধৃতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে খবর, লোকোপাড়ার বাসিন্দা সানি পাসি (Sunny Pasi) নামে বছর পঁয়তিরিশের ওই যুবক বিগত চার বছরের মধ্যে তিন তিনটি বিয়ে করেন। প্রথম দুজনের সঙ্গে অশান্তির জেরে সংসার বেশিদিন টেকেনি। এরপর দ্বিতীয় স্ত্রীর বোন বর্ধমানের (Bardhawan) গুসকরার বাসিন্দা রানির সঙ্গে বিয়ে হয় সানির। বর্তমানে তাঁদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, লোকোপাড়ার বাড়িতে সানির সঙ্গে রানিরও প্রতিদিন অশান্তি হত। সানি আদতে কোনও রোজগার করতেন না। তবে প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। রবিবার গভীর রাতেও মদ্যপ সানির সঙ্গে স্ত্রীর অশান্তি চরমে ওঠে। এরপর তিনি রানিকে খুন করেন বলে অভিযোগ। সকালে তাঁকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে এলাকাবাসীদের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে, তারা গিয়ে সানিকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি স্ত্রীকে খুনের কথা কবুল করে। সানিই জানান বাড়িতে খুনের পর স্ত্রীকে ব্যান্ডেল রেল ইয়ার্ডে এক পরিত্যক্ত লোকোশেডের ভিতর ফেলে রেখেছেন। পুলিশ সেখানে গিয়ে রানির দেহ উদ্ধার করে। মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সানিকে গ্রেফতার করেছে।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...