Friday, June 26, 2026

গ্ৰুপ-ডি মামলায় ৯৮ জনকে জেরা করতে পারে সিবিআই, এসএসসি কর্তাকে হাজিরার নির্দেশ

Date:

Share post:

দুপুর তিনটের মধ্যে এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআই (CBI) দফতরে হাজিরের নির্দেশ। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। ৪ এসএসসি কর্তাকে জিজ্ঞাসাবাদের সিঙ্গল বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মঙ্গলবার, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানায় ওই কমিটির আরেক সদস্য অলোককুমার সরকারকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই (CBI)।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, শান্তিপ্রসাদ এবং অলোককে শুধু জেরা করাই নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে তাঁদের হেফাজতেও নিতে পারবে। এত দিন সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেও, এ বার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বাধীনতা দিল আদালত। বাকি তিন সদস্যকে এখনই সিবিআইয়ের কাছে যেতে হবে না। তবে অলোক-সহ ওই চার জনকে সোমবারের মধ্যে সম্পত্তির হলফনামা আদালতে জমা দিতে হবে জানিয়েছেন বিচারপতি।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি মামলার তদন্তে সিবিআই চাইলে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও সাহায্য করতে পারে। সার্ভে পার্ক থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে শান্তিপ্রসাদকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে। শুধু কমিটির সদস্যরাই নন, গ্ৰুপ-ডি মামলায় কর্মরত ৯৮ জনকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। তাঁদের নিয়োগপত্র কে দিল তা জানতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ৯৮ জনকেও জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...