Tuesday, June 9, 2026

প্রার্থীবদলেই বোঝা যায় যে তাদের গ্যারান্টি নেই! খড়্গপুরের সভা থেকে বিজেপিকে তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়ার প্রচারে এক জনসভা হল খড়্গপুরে। সভায় প্রার্থী ছাড়াও ছিলেন স্থানীয় নেতৃত্ব এবং প্রধান বক্তা তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গরম উপেক্ষা করে বিপুল মানুষ উপস্থিত ছিলেন সভায়।

এদিনের সভা থেকে বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন। তারা বললেন, এটা লোকসভা নির্বাচন। দুটি সরকার আছে আপনাদের সামনে। একটি দিল্লিতে আরেকটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজেপি সরকার পেট্রল, ডিজেল, কেরোসিন, ওষুধের দাম বৃদ্ধি করে। আর রাজ্য সরকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রেশন, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছে। দিল্লির সরকার আপনাদের যা রোজগার তার থেকেও বেশি ব্যয় করাচ্ছে। আর রাজ্য সরকার মানুষের খরচ কমাচ্ছেন। দিল্লি এবং রাজ্য দুজনেই ৫০০ টাকা বাড়িয়েছে। মোদি বাড়িয়েছেন গ্যাসের দাম আর দিদি বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। এখানকার সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। এবার ওঁকে সরিয়ে অন্যজনকে প্রার্থী করল। গ্যারান্টি কী, ভবিষ্যতে এঁকেও সরাবে না? তাই বিজেপিকে একটাও ভোট নয়।

আরও পড়ুন- মমতা-ম্যাজিকে ইংরেজ বাজারের রোড শো-এ জনপ্লাবন

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...