Friday, June 12, 2026

গরমের ছুটি শেষ, জুনের শুরুতেই খুলছে রাজ্যের সব সরকারি স্কুল 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার (Loksabha Election result) আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যাচ্ছে। সূত্র বলছে আগামী ৩ জুন (সোমবার) অর্থাৎ ভোট গণনার ঠিক আগের দিনই পশ্চিমবঙ্গের সব স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর (Department of School Education)।

নির্বাচন চলার কারণে কেন্দ্রীয় বাহিনী স্কুলগুলিতে থেকেছে। তাঁরা চলে যাওয়ার পর বিদ্যালয়ের কী অবস্থা তা জানতে স্কুল পরিদর্শকদের চিঠি দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ জুন থেকেই স্কুলের পঠন-পাঠন শুরু হবে। যেহেতু গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছিল সেই কারণে এবার অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। আপাতত আবহাওয়া মনোরম রয়েছে এবং ভোট গণনার ক্ষেত্রেও কলেজ, বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়ায় স্কুল খোলার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলেই মনে করছে শিক্ষা দফতর।


 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...