Sunday, June 28, 2026

অব্যহতি চাওয়ার পরেও প্রাক্তন মন্ত্রীকে নোটিশ! জয়ন্ত সিনহার জবাব তলব বিজেপির

Date:

Share post:

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদকে এবার নোটিশ পাঠালো ঝাড়খণ্ড বিজেপি। লোকসভা নির্বাচনে কাজে যোগ না দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি হল জয়ন্ত সিনহার নামে। যদিও লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে চিঠি দিয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যহতি চেয়েছিলেন জয়ন্ত সিনহা। অন্যদিকে জয়ন্ত সিনহার ছেলে আশির সিনহা কংগ্রেসের মঞ্চে ওঠার পর সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে বিজেপি, ধারণা রাজনৈতিক মহলের।

ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার পুত্র আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে একটি নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয় প্রার্থী হিসাবে হাজারিবাগ কেন্দ্র থেকে মনীশ জয়সওয়ালকে দাঁড় করানোর পর থেকেই নির্বাচনের কাজে যোগ দিচ্ছেন না জয়ন্ত সিনহা। এমনকি তিনি ভোট দেননি বলেও অভিযোগ করা হয় নোটিশে। তাঁর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করা হয়।

১৯৯৬ সালের পর থেকে প্রথমবার ঝাড়খণ্ডের হাজারিবাগ কেন্দ্র থেকে সিনহা পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই দলের কাছে নির্বাচনের কোনও রকম কাজ থেকে অব্যহতি চেয়েছিলেন জয়ন্ত। আবার কংগ্রেসের লোকসভা নির্বাচন প্রচারে আশির সিনহাকে দেখা যাওয়ার পর জয়ন্ত সিনহার বিজেপি ছাড়ার সম্ভাবনাও প্রবল হচ্ছে। বিজেপির পক্ষ থেকে সোমবার নোটিশ পাঠিয়ে দুদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...