Monday, April 6, 2026

ডবল ইঞ্জিন সরকার! কেন্দ্রের ঋণে শীর্ষে মধ্যপ্রদেশ, প্রথম পাঁচে নাম নেই বাংলার

Date:

Share post:

বাংলা-সহ সব রাজ্যের বিধানসভা ভোটের আগে ডবল ইঞ্জিন সরকারের গালভরা গল্প শোনায় বিজেপি। সংসদে রাজ্যসভায় তৃণমূলের ২ সাংসদ শান্তনু সেন ও আবীররঞ্জন বিশ্বাসের প্রশ্নের জবাব দিতে গিয়ে সত্য প্রকাশ্যে এলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, কেন্দ্রের থেকে ঋণ নেওয়া ও অগ্রিমের সবথেকে বেশি বকেয়া বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে আরও এক বিজেপি (BJP) শাসিত রাজ্য কর্ণাটক।

তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত মধ্যপ্রদেশের থেকে ঋণ ও অগ্রিম বাবদ ৩০৬৬৩.০৭ কোটি টাকা পাবে কেন্দ্র। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের বকেয়া ২৬৭৩১.৮৭ কোটি টাকা। প্রথম পাঁচে থাকা বাকি তিন রাজ্য- তামিলনাড়ু, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোদি জমানায় কেন্দ্রের থেকে সবথেকে বেশি ঋণ ও অগ্রিমের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলিই অগ্রাধিকার পেয়েছে। অর্থবর্ষে প্রাপ্তির তালিকায় প্রথম দশে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট। এনডিএ শাসিত বিহারও আছে তালিকায়। বারবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া কেন্দ্রে দেয় না বলেও অভিযোগ তাঁর। এবার সেই অভিযোগ যে একেবারেই যুক্তিযুক্ত তা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়া তথ্যেই প্রমাণ।

আরও পড়ুন- নারী সুরক্ষায় প্রতি জেলায় বিশেষ মহিলা বাহিনী, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...