Monday, April 6, 2026

Virat Kohli: রানের খরা কাটাতে বিরাটকে বিশেষ পরামর্শ আক্রমের

Date:

Share post:

আড়াই বছরেরও বেশি সময় ধরে তাঁর ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। এমনকী, চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচেও বিরাট কোহলি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। প্রথম ম্যাচে ২৯ বলে অপরাজিত ৪১ রানের পর, শেষ দুটো ম্যাচে বিরাটের রান যথাক্রমে ১২ ও ৫! অথচ ব্যাটিংয়ে বাড়তি ফোকাস করবেন বলে আরসিবির নেতৃত্ব ছেড়েছেন বিরাট।

কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রমের মনে হচ্ছে, ইনিংসের শুরুতে ইন-সুইং সামলাতে গিয়ে সমস্যায় পড়ছেন বিরাট। তাই রানে ফেরার জন্য কিং কোহলিকে ব্যাটিং স্টান্সে পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন আক্রম। এই প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়কের বক্তব্য, ‘‘আমার মনে হয়, বিরাটের সামান্য পা ছডি়য়ে ওপেন স্টান্সে দাঁড়ানো উচিত। তাতে ভিতরের দিকে ঢুকে আসা বল খেলতে ওর সুবিধে হবে। ইন-সুইং বলগুলো তাহলে আর প্যাডে আছড়ে পড়বে না। বরং সোজা ব্যাটে খেলতে পারবে।’’

আক্রম আরও জানাচ্ছেন, শুরুর দিকের প্রথম দু-তিনটে ওভারে এই স্টান্সে ব্যাট করুক বিরাট। এরপর নিজের স্বাভাবিক স্টান্সে ফিরে এলেই চলবে। আক্রমের মন্তব্য, ‘‘বাঁ হাতি পেসারদের বল খেলতে যদি সমস্যা হয়, তাহলেও ওপেন স্টান্সে ব্যাট করা উচিত বিরাটের। তবে একবার সেট হয়ে গেলে কিন্তু বিরাটকে থামানো কঠিন।’’

আরও পড়ুন- ডবল ইঞ্জিন সরকার! কেন্দ্রের ঋণে শীর্ষে মধ্যপ্রদেশ, প্রথম পাঁচে নাম নেই বাংলার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...