Saturday, April 4, 2026

দীর্ঘ ২১ বছর পর ফের চালু হল ভারত-নেপাল রেলযাত্রা

Date:

Share post:

১৯৩৭ সালে চালু হওয়া ভারত নেপাল রেলপথ বন্ধ হয়েছিল ২০০১ সালে। প্রবল বন্যার কারণে বন্ধ হয়েছিল ভারত – নেপাল(India Nepal) ট্রেন চলাচল। ২ এপ্রিল থেকে ফের চালু হল ভারত – নেপাল রেল(Rail service) চলাচল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর ধুবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও ভারত – নেপাল রেল যাত্রার সূচনা করেন।

জানা গিয়েছে, পূর্ব মধ্য রেলের উদ্যোগে জয়নগর থেকে এই ট্রেন ছাড়ছে সকাল সাড়ে ৮ টায়। সাড়ে ১০ টায় কুর্থা পৌঁছে পুনরায় ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পৌনে ১১ টায়। জয়নগর পৌঁছচ্ছে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। পরবর্তী সময়ে বিকেল ৩ টায় রওনা দিয়ে ৫ টায় পৌঁছচ্ছে কুর্থায় এবং জয়নগর আসছে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।

মোট ৩৪.৫ কিলোমিটার পথে রয়েছে ৮ টি স্টেশন। জয়নগর, ইনারওয়া, খাজুরি মহিনাথপুর, বাইদেহি, দেউরি পরবাহা, জনকপুর ধাম ও কুর্থা। ট্রেনের সাধারণ শ্রেণির সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাতে জয়নগর থেকে যাওয়া যাবে নেপালের মহিনাথপুর স্টেশন পর্যন্ত। এই পথটুকু বাতানুকুল বগিতে গেলে ভাড়া ১০০ টাকা। আর জয়নগর থেকে কুর্থা গোটা পথে গেলে বাতানুকুল শ্রেণির টিকিটের দাম ৪৫০ টাকা আর সাধারণ শ্রেণিতে ৯০ টাকা। তবে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীদের এই ট্রেনে চাপতে হলে বিহারের জয়নগর স্টেশনে পৌঁছনোর খরচ যোগ করতে হবে।

আরও পড়ুন:ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৫৭৫ পয়েন্ট নামল সেনসেক্স

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...