Monday, April 6, 2026

বাড়ছে উদ্বেগ, ভারতের পাওয়ার গ্রিডে এবার সাইবার হামলা চিনের!

Date:

Share post:

লাগাতার সীমান্ত সঙ্ঘাত পরিস্থিতির পর এবার চিনের সাইবার হামলার(Cybar Attack) মুখে পড়ল ভারত। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, লাদাখ(Ladakh) সীমান্তবর্তী পাওয়ার স্টেশনে(Power station) সাইবার হামলা চালায় চিনা হ্যাকাররা(chainees hacker)। ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের উপর এহেন সাইবার হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

সূত্রের খবর, চিনের প্রশাসনের হাতে থাকা হ্যাকাররাই ভারতীয় পাওয়ার গ্রিডের এই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, চিন সীমান্তবর্তী লাদাখের শেষ তিনটি লোড ডিসপ্যাচের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য উত্তর ভারতের বিভিন্ন পাওয়ার স্টেশনের গ্রিড কন্ট্রোল ও ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের তথ্য পেতেই এই সাইবার হামলা চালানো হয়। অবশ্য এই ঘটনা এই প্রথমবার নয়, এর আগে রেড-একো নামে একটি হ্যাকিং গ্রুপ একটি লোড ডিসপ্যাচের বিষয়ে তথ্য পেতে হ্যাকিংয়ের চেষ্টা চালায়। সেই ঘটনার পর তদন্তে নেমে ভারতের তরফে দাবি করা হয়, ট্যাগ-৩৮ নামে একটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন মিলিসিয়াস সফ্টওয়্যার ব্যবহার করেছে, যেটির নাম শ্যাডো-প্যাড। এই হ্যাকিং গ্রুপটি চিনা সরকারকের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...