Sunday, May 17, 2026

সড়ক দুর্ঘটনায়  সারাবিশ্বের  শীর্ষে ভারত

Date:

Share post:

পথ দুর্ঘটনায় ( Road Accident) সারা পৃথিবীতে  শীর্ষে স্থানে রয়েছে  ভারত ( India) ।  এই  দেশে পথ   দুর্ঘটনায়  সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় । বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন  মন্ত্রী নীতীন গড়কড়ি  (Nitin Gadkari)। ওয়ার্ল্ড  রেকর্ড  স্ট্যাটিস্টিক (World Record Statistics) ২০১৮ অনুযায়ী তিনি এই তথ্য দিয়েছেন।

ভারতের রাস্তাঘাটের নিরাপত্তা ক্রমশই  যেন মরণফাদ হয়ে উঠছে । সরকারি হিসেব অনুযায়ী ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি সাড়ে তিন মিনিটে মারা যান একজন। দুর্ঘটনায় জখম হওয়ার পরিসংখ্যানে ভারতের স্থান তিন নম্বরে । জেনেভায়  অবস্থিত ইন্টারন্যশনাল রোড ফেডারেশনে প্রকাশ পেয়েছে এই তথ্য ।

এর পাশাপাশি বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে  সবচেয়ে বেশি যে কারণে পথ দুর্ঘটনা ঘটে হয়। তা হল প্রচন্ড গতিতে যানবাহন চালানোর প্রবণতা। বলা হচ্ছে এর ফলে ৭৫ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ লক্ষ ৯ হাজার ৭৩৬ জন। দেখা গিয়েছে আক্রান্তদের মধ্যে ৪৩.৬ শতাংশ টু হুইলারের অর্থাৎ বাইক, স্কুটার দুর্ঘটনায় পড়েছেন।

এই বিষয় ২০২০ সালের পরিসংখ্যানের কথা উল্লেখ করে নীতীন গড়কড়ি বলেন  পথ দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগের  বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়াও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২০ সালে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬ টি পথ দুর্ঘটনা ঘটেছে।

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...