Saturday, June 27, 2026

শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট মেটাতে ৭৬ হাজার টন জ্বালানি পাঠিয়ে সাহায্য ভারতের 

Date:

Share post:

গত চব্বিশ ঘন্টায় শ্রীলঙ্কায় ৭৬ হাজার টন  জ্বালানি সরবরাহ করা হল ভারতের পক্ষ থেকে।এই নিয়ে ভোট ২ লক্ষ ৭০ হাজার টন জ্বালানি পাঠানো হল শ্রীলঙ্কায়। দুর্দিনে শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো বন্ধুর মতো দাঁড়ালো বন্ধুদেশ ভারত।

খাদ্য,এবং জ্বালানি সঙ্কট চলছে শ্রীলঙ্কায়। এমন সঙ্কট চলতে থাকলে দুর্ভিক্ষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিগত দুই বছর ধরে করোনার কারণে শ্রীলঙ্কার পর্যটন শিল্পের চরম ক্ষতি হয়েছে এর মধ্যে চিনের থেকে নেওয়া ঋণের বোঝায় ডুবে গোদের ওপর বিষফোঁড়ার মতো বর্তমানে আর্থিক সঙ্কটের মুখোমুখি এই দেশ। তাঁদের কাছে  বিদেশী মুদ্রাও প্রায় শেষ। এমতাবস্থায় ভারত ক্রডিট লাইনেই শ্রীলঙ্কাকে জ্বালানী এবং খাদ্যশস্য পাঠিয়েছে। এর ফলে আর্থিক সঙ্কট থেকে কিছুটা হলেও মুক্তি পেল শ্রীলঙ্কা।

কেন্দ্রীয় সূত্রের খবর শ্রীলঙ্কার জ্বালানির ভান্ডার শেষ হওয়ার ফলে আর্থিক স্থিতাবস্থা আনতে ভারতের পক্ষ থেকে এই সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও কেন্দ্রের তরফ থেকে চল্লিশ হাজার লিটার ডিজেল পাঠানো হয়েছিল। দ্বিতীয় দফায় এবার ৩৬ হাজার মেট্রিক টন পেট্রোল ও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হল।

প্রসঙ্গত  ১৯৪৮ সালে স্বাধীনতার পর এই প্রথম চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন শ্রীলঙ্কা। সেই   সঙ্কট এতটাই যে প্রেসিডেন্ট গোতাবায়া (রাজাপক্ষের সরকার) তা সামলাতে পারছেন না  ফলে সেখানকার ২ কোটি ২০ লক্ষ জনগনের ক্ষোভ চরম সীমায় পৌছেছে। দেখা দিয়েছে মুদ্রার ঘাটতি। দ্রব্যমূল্য চরমে, রয়েছে বিদ্যুতের অভাবও।

অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, শ্রীলঙ্কার অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্প নির্ভর। করোনা অতিমারির  কারণে সেই শিল্প মুখ থুবড়ে পড়েছে সেই সঙ্গে চিনের থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে শ্রীলঙ্কা সেই ঋণ আগামী দ বছরের মধ্যে শোধ দেওয়ার নির্দেশ দিয়েছে চিন ফলে এই প্রবল পরিমাণে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...