Monday, April 6, 2026

বড় ঘোষণা RBI-এর, এবার থেকে কার্ড ছাড়াই সব এটিএম থেকে তোলা যাবে টাকা

Date:

Share post:

ডেবিট কার্ডের দিন শেষ। এবার থেকে এটিএম কার্ড ছাড়াও তোলা যাবে নগদ টাকা। শুরু হতে চলেছে কার্ডলেস পরিষেবা। ইউপিআই-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। শীঘ্রই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। শুক্রবার এমনটাই জানালেন আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস।

এই প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র হাতেগোনা কয়েকটি ব্যাঙ্কেই কার্ড ব্যবহার না করেই টাকা তোলার সুবিধে রয়েছে। এবার সব এটিএম-এই ইউপিআই ব্যবহার করে টাকা তোলার সুবিধে চালু করা হবে।

শুক্রবার আরবিআই-এর তরফে জানানো হযেছে, কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার ব্যবস্থা চালু হলে ক্লোনিংয়ের মতো অপরাধ কমবে। রাশ টানা যাবে জালিয়াতির ঘটনায়। দেশের সব ব্যাঙ্ক এবং এটিএমে কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের অনুমোদন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটিএম নেটওয়ার্কের মাধ্যমে সেই লেনদেন হবে।

আরও পড়ুন- Hafiz Saeed: মুম্বই ‌হামলার মূলচক্রী হাফিজের ৩১ বছরের জেল

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...