Saturday, April 4, 2026

তিন ঘণ্টা পরে খোঁজ মিলল সল্টলেক শিক্ষানিকেতনের দুটি স্কুলবাসের, বাড়ি ফিরল পড়ুয়ারা

Date:

Share post:

স্কুলবাস উধাও হয়ে যাওয়া নিয়ে শুক্রবার দিনভর উত্তাল হল কলকাতা।  ৪০ জন পড়ুয়া নিয়ে সল্টলেক শিক্ষানিকেতন স্কুলের  দুটি বাস উধাও হয়ে গিয়েছিল। অবশেষে তিন ঘণ্টা পরে খোঁজ মিলল বাসদুটির। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক পড়ুয়াই বাড়ি ফিরেছে। প্রত্যেকেই সুস্থ আছে।

করোনা অতিমারির পরে শুক্রবারই প্রথম চালু হয় সল্টলেক শিক্ষানিকেতন স্কুল। পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন সাধারণত বেলা ১২ টা থেকে সাড়ে বারোটার মধ্যেই তাঁদের সন্তানরা বাড়িতে পোঁছে যায়। কিন্তু শুক্রবার  নির্দিষ্ট সময়ের  তিনঘণ্টা পরেও বাড়ি ফেরেনি কোনো পড়ুয়া। খুব স্বাভাবিকভাবেই অতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। বাসের চালক বা খালাসি কারোর সঙ্গেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাবা-মায়েরা।  অন্য কোনো উপায় না দেখে সকলেই স্কুলে ছুটে আসেন। কিন্তু  ৪০ জন পড়ুয়া নিয়ে  দুটি স্কুল বাস কোথায় গেল তার  কোনও হদিস মেলেনি। স্কুল কর্তৃপক্ষ অসহযোগিতা কর‍ছেন এই কারণ দেখিয়ে সল্টলেক শিক্ষানিকেতন স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।  নির্দিষ্ট সময়ের সাড়ে তিন ঘণ্টা পরে খোঁজ মেলে দুটি বাসের।  বাস দুটির মালিক সিদ্ধার্থ সান্যাল জানিয়েছেন রুট বিভ্রাটের কারণেই এই বিভ্রান্তি। জানানো হয়েছে এক রুটের পড়ুয়া অরেক রুটের বাসে উঠে পড়েছিল। তাই বাসের চালক এবং সহযোগীকে অন্য অনেক রাস্তা ঘুরতে হয়েছে বলে সময় বেশি লেগেছে। যদিও বাস মালিক এই ঘটনায় বাসের চালক এবং সহযোগীর ব্যথর্তা স্বীকার করে নিয়েছেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক পড়ুয়াই বাড়ি পৌঁছে গিয়েছে। তারা সকলেই সুস্থ আছে। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...