Friday, April 3, 2026

Vaccination-Bengal : ছোটদের টিকাকরণে দেশের মধ্যে সেরা বাংলা

Date:

Share post:

ছোটদের টিকাকরণে দেশের মধ্যে সেরা কলকাতা তথা পশ্চিমবঙ্গ। টিকাকরণ নিয়ে একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে গত রবিবার পর্যন্ত ১২ থেকে ১৪ বছর বয়সীদের রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। বাংলায়  এ পর্যন্ত ১৭৯ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে। বাংলার পরেই আছে বিহার। ১৫৫ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে।  তার পরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাত।

গত ১৬ মার্চ সারা দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুুরু হয়েছিল। কিন্তু বাংলায় শুরু হয়েছিল কয়েকদিন পরে। ২১ মার্চ থেকে পশ্চিমবাংলায় শুরু হয়  শিশুদের টিকা দেওয়া। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেই করবেভ্যাক্স দেওয়া হয়েছে। প্রথম ডোজের ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।   স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ২৬.২ লক্ষ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ৩৩.৮ লক্ষ শিশু প্রথম ডোজ টিকা নিয়েছে।  জানা গিয়েছে বুস্টার ডোজের ক্ষেত্রেও  এগিয়ে রয়েছে বাংলা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...